সোমবার সকালে জর্ডানের আকাশসীমায় অনুপ্রবেশকারী দুটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
জর্ডান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ড্রোন দুটি ভূপাতিত করার ঘটনায় কোনো ধরনের হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি। তবে ড্রোনগুলো ঠিক কোন দেশ বা কোন গোষ্ঠী থেকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই দায় স্বীকার করেনি বা কোনো তথ্য পাওয়া যায়নি।





