নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চীন থেকে আসা এক তরুণকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ওই তরুণ ১৭ বছর বয়সী স্থানীয় এক কিশোরী সাদিয়ার সঙ্গে দেখা করতে বাংলাদেশে এসেছেন।
সূত্র অনুযায়ী, প্রায় তিন থেকে চার মাস আগে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে সাদিয়া ও চীন থেকে আসা সুবিদ নামের ওই তরুণের পরিচয় হয়। নিয়মিত অনলাইন যোগাযোগের একপর্যায়ে সুবিদ বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।
পুরো বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনার জন্ম দিলেও, ওই কিশোরী দাবি করেছেন যে তাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক নেই। সাদিয়ার ভাষ্যমতে, তারা কেবলই ভালো বন্ধু এবং সেই বন্ধুত্বের টানেই সুবিদ বাংলাদেশে এসেছেন। এদিকে, চীন থেকে আসা তরুণ সুবিদ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। দুই পক্ষই বিষয়টিকে নিছক বন্ধুত্বের সম্পর্ক হিসেবে দাবি করেছে।





