৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোক করে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু

প্রকাশ:

দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোক করে নাজমুল হায়দার শিবলু (৪৮) নামের এক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ সময় সোমবার রাতে দক্ষিণ আফ্রিকা থেকে বিষয়টি তাঁর দেশে থাকা পরিবারকে জানানো হয়। নিহত নাজমুল হায়দার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালেক মাস্টার বাড়ির মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছোট ভাই দাউদ হায়দার মাহমুদ জানান, হঠাৎ করেই বড় ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের লাইফ মার্কেন্টাইল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন