৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতার এয়ারওয়েজের ‘অ্যামেজিং ফ্রাইডে’ অফার: ২৫% পর্যন্ত ছাড়

প্রকাশ:

কাতার এয়ারওয়েজ ভ্রমণকারীদের জন্য বিশেষ ‘অ্যামেজিং ফ্রাইডে’ ক্যাম্পেইন শুরু করেছে, যার আওতায় ফ্লাইট টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যাত্রীরা আগামী ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাশ্রয়ী মূল্যে টিকিট বুকিং দিতে পারবেন।

এই অফারের অধীনে বুকিং করা টিকিটে ২০২৬ সালের ২৩ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ অক্টোবর পর্যন্ত ভ্রমণ করা যাবে। তবে এর জন্য প্রযোজ্য শর্তাবলি এবং নির্দিষ্ট বাজারভিত্তিক নিয়ম কার্যকর হবে।

ভ্রমণ পরিকল্পনায় আরও নমনীয়তা আনতে, এই ক্যাম্পেইন চলাকালীন যোগ্য বুকিংয়ের ক্ষেত্রে একবার বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তনের (কমপ্লিমেন্টারি ডেট চেঞ্জ) সুবিধা দিচ্ছে কাতার এয়ারওয়েজ। তবে ভাড়ার কোনো পার্থক্য থাকলে তা প্রযোজ্য হতে পারে।

এই অফারের মাধ্যমে যাত্রীরা ছয় মহাদেশের ১৭০টিরও বেশি গন্তব্যে কাতার এয়ারওয়েজের বিস্তৃত নেটওয়ার্কে ভ্রমণের সুযোগ পাবেন। কাতার থেকে যাত্রা করা ভ্রমণকারীরা ব্যাংকক, বৈরুত, কায়রো, দুবাই, ইস্তাম্বুল, লন্ডন হিথ্রো, ম্যানিলা এবং তিউনিসের মতো জনপ্রিয় গন্তব্যগুলোতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি ছুটিতে ভ্রমণ বা পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার একটি বড় সুযোগ।

যারা মালদ্বীপ বা থাইল্যান্ড ভ্রমণে আগ্রহী, তারা কাতার এয়ারওয়েজ হলিডেজের মাধ্যমে ফ্লাইট ও হোটেল প্যাকেজ বুকিং দিলে ফ্লাইটের ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ৩ হাজার কাতারি রিয়াল পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

কাতার এয়ারওয়েজ প্রিভিলেজ ক্লাবের সদস্যরা এই অফারের ফ্লাইট এবং সম্পূর্ণ হলিডে প্যাকেজের মূল্যের ওপর অ্যাভিওস (Avios) ও কিউপয়েন্টস (Qpoints) সংগ্রহের সুযোগ পাবেন। যারা এখনো প্রিভিলেজ ক্লাবের সদস্য হননি, তারা ‘PCQA26’ কোডটি ব্যবহার করে নতুন সদস্য হলে কাতার এয়ারওয়েজের সঙ্গে তাদের প্রথম ফ্লাইটে ইকোনমি ক্লাসে ১ হাজার বোনাস অ্যাভিওস এবং বিজনেস বা ফার্স্ট ক্লাসে ২ হাজার বোনাস অ্যাভিওস সংগ্রহ করতে পারবেন।

শেয়ার করুন