৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক খাতের মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা

প্রকাশ:

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চ চূড়ান্ত করার লক্ষ্যে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনা চলমান রয়েছে। তবে কয়েক দফা আলোচনার পরও এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। সবশেষ সংশোধিত প্রস্তাব অনুযায়ী, মালিকপক্ষ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বিপরীতে শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ২২ হাজার টাকা করার দাবি জানিয়েছে। মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ বৈঠকের বিরতিতে বিকেল সাড়ে ৪টায় সংবাদ ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এসব তথ্য নিশ্চিত করেন।

আজাদ সুবহানী জানান, মঙ্গলবার বেলা ২টায় নিম্নতম মজুরি বোর্ডের বৈঠক শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিস্তারিত আলোচনা চলে। বৈঠকে মালিকপক্ষের সংশোধিত প্রস্তাব জমা দেওয়া হলেও তা শ্রমিক প্রতিনিধিদের কাছে গ্রহণযোগ্য হয়নি। একইভাবে শ্রমিকদের উত্থাপিত প্রস্তাবও মেনে নেয়নি মালিকপক্ষ। তাই উভয় পক্ষের উত্থাপিত প্রস্তাব পর্যালোচনা করে একটি সমন্বিত ও গ্রহণযোগ্য রূপরেখা তৈরির চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবারের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মজুরি বোর্ড চেয়ারম্যান। আশা করি মঙ্গলবার রাত ৯টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হবে।

মালিকপক্ষ তাদের পক্ষ থেকে তিন ধাপে মজুরি বৃদ্ধির রূপরেখা উপস্থাপন করেছে। তাদের প্রথম প্রস্তাবে ৪ নম্বর গ্রেডে ১৫ হাজার টাকা, ৩ নম্বর গ্রেডে ১৬ হাজার ১১০ টাকা, ২ নম্বর গ্রেডে ১৬ হাজার ৯৫০ টাকা এবং ১ নম্বর গ্রেডে ১৭ হাজার ৮৫০ টাকা প্রস্তাব করা হয়। এই প্রস্তাবে ২০২৩ সালের মজুরির তুলনায় গ্রেডভেদে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮১৫ টাকা পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছিল। এরপর দ্বিতীয় ধাপে মালিকপক্ষ ৩ ও ৪ নম্বর গ্রেডে ৫০০ টাকা এবং ১ ও ২ নম্বর গ্রেডে ৩০০ টাকা বাড়িয়ে যথাক্রমে ১৫ হাজার ৫০০, ১৬ হাজার ৬৫০, ১৭ হাজার ২৫০ ও ১৮ হাজার ১৫০ টাকার প্রস্তাব দেয়। সবশেষ এবং তৃতীয় প্রস্তাবে মালিকপক্ষ ৪ নম্বর গ্রেডে ১৫ হাজার ৭০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১৬ হাজার ৯৯৬ টাকা, ২ নম্বর গ্রেডে ১৭ হাজার ৮৮৭ টাকা এবং ১ নম্বর গ্রেডে ১৮ হাজার ৮২৮ টাকা নির্ধারণের কথা জানায়। এতে পূর্বের গ্রেডের তুলনায় ২০২৩ সালের মজুরির চেয়ে ১ নম্বর গ্রেডে ২ হাজার ৮১৫ টাকা, ২ নম্বর গ্রেডে ২ হাজার ৬৭৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ২ হাজার ৫৬০ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ২ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পায়। এরপর তৃতীয় প্রস্তাবে দ্বিতীয় প্রস্তাবের তুলনায় ১ নম্বর গ্রেডে ৬৭৮ টাকা, ২ নম্বর গ্রেডে ৬৩৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ৩৪৬ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ২০০ টাকা বাড়িয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তাব তুলে ধরা হয়, যেখানে গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত প্রস্তাবিত পরিমাণ দাঁড়ায়। 1, 678, 2, 637, 3, 346, 4, 200, 18, 828, 17, 887, 16, 996, 15, 700. সভায় মজুরি নির্ধারণ সংক্রান্ত আলোচনায় শ্রমিকপক্ষ শুরুতে উচ্চতর মজুরির দাবি জানালেও পরবর্তী ধাপগুলোতে প্রস্তাব সমন্বয় করে নতুন অঙ্ক তুলে ধরা হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষও তাদের দাবি কয়েক ধাপে পরিবর্তন করে যৌক্তিক পর্যায়ে আনার চেষ্টা করে। প্রাথমিক প্রস্তাবে শ্রমিকদের পক্ষ থেকে ১ নম্বর গ্রেডে ৪৮ হাজার টাকা, ২ নম্বর গ্রেডে ৪৩ হাজার টাকা, ৩ নম্বর গ্রেডে ৩৮ হাজার টাকা এবং ৪ নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা দাবি করা হয়েছিল। এটি ২০২৩ সালের বেতন কাঠামোর চেয়ে গ্রেডভেদে ১৯ হাজার ৫০০ টাকা থেকে ৩২ হাজার ৯৬২ টাকা পর্যন্ত বেশি ছিল। এছাড়া গত ৯ই নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভার প্রস্তাবনায় শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির দাবিও করা হয়। বর্তমানে পোশাক খাতে শ্রমিকদের সর্বনিম্ম বেতন নির্ধারিত রয়েছে ১২ হাজার ৫০০ টাকা। এ পর্যায়ে ২০২৩ সালের মজুরির চেয়ে ১ নম্বর গ্রেডে ৩২ হাজার ৯৬২ টাকা, ২ নম্বর গ্রেডে ২৮ হাজার ৭২৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ২৪ হাজার ৪৫০ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ১৯ হাজার ৫০০ টাকা বেশি প্রস্তাব করা হয়েছিল।

পরবর্তী আলোচনার দ্বিতীয় ধাপে শ্রমিক প্রতিনিধিরা তাদের আগের প্রস্তাব থেকে ১, ২ ও ৩ নম্বর গ্রেডে ৮ হাজার টাকা এবং ৪ নম্বর গ্রেডে ৭ হাজার টাকা ছাড় দেন। এতে তাদের দাবি দাঁড়ায় ৪ নম্বর গ্রেডে ২৫ হাজার টাকা, ৩ নম্বর গ্রেডে ৩০ হাজার টাকা, ২ নম্বর গ্রেডে ৩৫ হাজার টাকা এবং ১ নম্বর গ্রেডে ৪০ হাজার টাকা। চূড়ান্ত বা তৃতীয় ধাপে শ্রমিকপক্ষ আবারও ১ ও ২ নম্বর গ্রেড থেকে ৫ হাজার টাকা এবং ৩ ও ৪ নম্বর গ্রেড থেকে ৩ হাজার টাকা কমিয়ে প্রস্তাব সংশোধন করে। এর ফলে শ্রমিকদের সবশেষ চাওয়া অনুযায়ী সর্বনিম্ন বা ৪ নম্বর গ্রেডে ২২ হাজার টাকা, ৩ নম্বর গ্রেডে ২৭ হাজার টাকা, ২ নম্বর গ্রেডে ৩০ হাজার টাকা এবং ১ নম্বর গ্রেডে ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।

মঙ্গলবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি অন্যান্য সদস্যরা অংশ নেন। উপস্থিতি ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন ও স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব, এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন। দুই পক্ষের প্রস্তাব সমঝে এনে দ্রুত একটি সর্বসম্মত সিদ্ধান্ত প্রকাশের প্রক্রিয়ায় রয়েছে বোর্ড।

শেয়ার করুন