একটি রাজনৈতিক দলের ক্ষতি সব সময় তার প্রতিপক্ষ বা বিরোধী শিবির থেকে আসে না। অনেক ক্ষেত্রে দলের ভেতর গড়ে ওঠা একশ্রেণির সুবিধাভোগী গোষ্ঠী সংগঠনের আদর্শ, দীর্ঘ দিনের রাজনৈতিক সংগ্রাম এবং সাংগঠনিক ভিত্তিকে দুর্বল করে দেয়। তারা দলের নাম ভাঙিয়ে ক্ষমতার সুবিধা ভোগ করলেও দলের নীতি ও ঐতিহ্যের সঙ্গে তাদের কোনো গভীর সম্পৃক্ততা থাকে না। ধীরে ধীরে তারা পরীক্ষিত ও ত্যাগী কর্মীদের জায়গা দখল করে নেয়, সাংস্কৃতিক পরিসর নিয়ন্ত্রণ করে এবং পেশাজীবী সংগঠনগুলোতে নিজেদের প্রভাব বিস্তার করতে থাকে। এ ধরনের পরিস্থিতির কারণে দিনশেষে দলের রাজনৈতিক চরিত্রই অস্পষ্ট হয়ে পড়ছে। ফিরে দেখতে হবে দলটির দীর্ঘ সাংগঠনিক ইতিহাস, কমিটি গঠনের সংস্কৃতি, সাংস্কৃতিক রাজনীতির অবহেলা, পেশাজীবী সংগঠনের ক্ষমতার দ্বন্দ্ব এবং ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিচয় পরিবর্তনকারী সুবিধাবাদী গোষ্ঠীর উত্থান। কিন্তু বহুমাত্রিকতা আর আদর্শহীন সংকরায়ণ এক বিষয় নয়। একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পর তার নিজস্ব আদর্শিক শক্তিকে আরও বিকশিত করবে, নাকি ক্ষমতার আশপাশে নতুন নতুন গোষ্ঠী তৈরি করে নিজেদের রাজনৈতিক পরিচয়ই অস্পষ্ট করে ফেলবে। ফলে রাজপথের কর্মী ধীরে ধীরে প্রান্তিক হন, আর ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তি হয়ে ওঠেন সংগঠনের নিয়ন্ত্রক। বিএনপির সবচেয়ে বড় সাংগঠনিক দুর্বলতার একটি হচ্ছে সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজস্ব আদর্শিক শক্তির বিকাশে দীর্ঘদিনের ব্যর্থতা। অন্যের তৈরি করা বুদ্ধিবৃত্তিক কাঠামোর ওপর দাঁড়িয়ে একটি দল দীর্ঘদিন নিজস্ব রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করতে পারে না। অতীতে ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকা ব্যক্তিরাও নতুন রাজনৈতিক বাস্তবতায় অবদান রাখতে পারেন। হাইব্রিড রাজনীতি বলতে এমন এক সুবিধাবাদী রাজনৈতিক সংস্কৃতিকে বোঝানো যায়, যেখানে রাজনৈতিক আদর্শের চেয়ে ক্ষমতার সঙ্গে সম্পর্ক বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাঁদের কাছে দল একটি আদর্শিক প্রতিষ্ঠান নয়; বরং প্রভাব, পদ-পদবি, ব্যবসায়িক সুযোগ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অর্জনের ক্ষেত্র। সমস্যা হচ্ছে, অন্তর্ভুক্তির নামে পরীক্ষিত কর্মীদের অবমূল্যায়ন এবং রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে সুবিধাবাদকে পুরস্কৃত করা। এরপর তাঁর রাজনৈতিক অবদানকে কীভাবে মূল্যায়ন করা হচ্ছে।
১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি একটি বহুমাত্রিক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে দলটি দীর্ঘ আন্দোলন, মামলার পাহাড়, নির্যাতন ও নানামুখী নির্বাচনী সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার বিএনপির নেতৃত্বে রয়েছে এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। মন্ত্রিসভায় দলের জ্যেষ্ঠ নেতারা থাকলেও রাষ্ট্র পরিচালনা, সাংস্কৃতিক নীতি ও বুদ্ধিবৃত্তিক পরিসরে বিএনপির নিজস্ব জাতীয়তাবাদী চরিত্র কতটা শক্তিশালীভাবে প্রতিফলিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। যে দলের নিজস্ব অর্থনীতিবিদ নেই, গবেষক নেই, সাংস্কৃতিক তাত্ত্বিক নেই, শিক্ষানীতিবিদ নেই, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নেই-অথবা থাকলেও তাঁরা নীতিনির্ধারণী পরিসরে গুরুত্ব পান না, সেই দলের রাষ্ট্র পরিচালনার বুদ্ধিবৃত্তিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সরকার পরিবর্তিত হলে তাঁদের রাজনৈতিক পরিচয়ও নতুনভাবে সাজানো হয়।
দলের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে অতীতেও বিভিন্ন সময় অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে ২০১৫-১৬ সালের পুনর্গঠন প্রক্রিয়া এবং ২০১৬ সালের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর বিভিন্ন মহলে নানামুখী অভিযোগ ও সমালোচনা দেখা গিয়েছিল। সে সময় রাজনৈতিক আলোচনায় ‘রিজভী-শিমুল কমিটি’র বিষয়টিও বেশ আলোচিত হয়েছিল। প্রশ্ন ওঠে, তৃণমূলের পরীক্ষিত কর্মী, যিনি বছরের পর বছর রাজপথে লড়াই করেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন, তার বদলে যখন সাংগঠনিক অভিজ্ঞতাহীন কাউকে পদ দেওয়া হয়, তখন দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ও শৃঙ্খলা কোথায় থাকে? সাংগঠনিক নেতৃত্বের যোগ্যতা নির্ধারণে অনেক সময় কেন্দ্রীয় কার্যালয়ের সুপারিশ, ব্যক্তিগত যোগাযোগ, গোষ্ঠীগত আনুগত্য এবং ক্ষমতাকেন্দ্রের সান্নিধ্য প্রধান মানদণ্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় ঐক্যের ধারণাকে কেন্দ্র করে দলটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্র করেছিল। এই রাজনৈতিক প্ল্যাটফর্মে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক পটভূমির মানুষ যুক্ত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির বিভিন্ন কমিটি গঠন নিয়ে ব্যাপক অসন্তোষ ছিল। তৎকালীন সময়ে রুহুল কবির রিজভী আহমেদ ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রভাব নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছিল। কবি, লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার, সংগীতশিল্পী, সাংবাদিক, গবেষক, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকেরা একটি দলের রাজনৈতিক চিন্তাকে সমাজে বিস্তৃত করেন। জাতীয় নেতৃত্বকে বিভিন্ন রাজনৈতিক, পেশাগত ও সামাজিক শ্রেণির মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। তবে নতুন মানুষকে অন্তর্ভুক্ত করাই সমস্যা নয়।
দলীয় পরিসরে এমনও অভিযোগ রয়েছে যে, অনেক ক্ষেত্রে বিএনপি নেতা-কর্মীদের কাছে অপরিচিত মুখগুলোই গুরুত্বপূর্ণ যোগাযোগ ও অবস্থানে চলে আসছে। পেশাজীবী সংগঠনের ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা লক্ষণীয়, যেখানে জামায়াত-ঘনিষ্ঠ গোষ্ঠীর প্রভাব নিয়ে বিভিন্ন পর্যায়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় নেতা, যারা এলাকায় সংগঠন গড়ে তুলেছেন বা হামলা-মামলা মোকাবিলা করেছেন, তারা অনেক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়ছেন বা মনোনয়ন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন না। বিভিন্ন আসনে দীর্ঘদিনের রাজনৈতিক নেতা, আন্দোলনে সক্রিয় ব্যক্তিত্ব এবং স্থানীয়ভাবে পরিচিত নেতাদের মনোনয়ন না দেওয়ায় অসন্তোষের খবর প্রকাশিত হয়েছে।
সরকারের নীতিনির্ধারণী পর্যায়েও দায়বদ্ধতার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিটি মন্ত্রণালয়ের কাজের একটি নির্দিষ্ট সীমারেখা ও প্রশাসনিক জবাবদিহি থাকার কথা থাকলেও, কখনো কখনো মন্ত্রীদের মন্তব্য মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরে চলে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, ২০২৬ সালে এইচএসসি পরীক্ষা পরিচালনা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাংবাদিকদের প্রশ্নের জবাব কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ঠিকাদারদের কাছ থেকে উপহার গ্রহণসংক্রান্ত মন্তব্য সংবাদমাধ্যমে নানা আলোচনার জন্ম দিয়েছে। এ ধরনের ঘটনা প্রমাণ করে যে, একটি সরকারের রাজনৈতিক চরিত্র কেবল প্রধানমন্ত্রীর বক্তব্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি স্তরের আচরণেই তার প্রকাশ ঘটে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুধু বর্তমান মন্ত্রিসভা কিংবা কয়েকটি নিয়োগের দিকে তাকালে চলবে না।





