২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকাশে চাকরির সুযোগ: সিনিয়র অফিসার পদে নিয়োগ

প্রকাশ:

বিকাশ লিমিটেড তাদের সেক্রেটারিয়াল অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স বিভাগে লোকবল নিয়োগের উদ্দেশ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার বা সহকারী ম্যানেজার পদে দক্ষ প্রার্থী খুঁজছে।

আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত কর্মীরা বেতন ছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
  • পদের নাম: সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার
  • বিভাগ: সেক্রেটারিয়াল অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স
  • শিক্ষাগত যোগ্যতা: আইনে স্নাতক (এলএলবি) বা এলএলএম
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা
  • কর্মস্থল: ঢাকা

যোগ্যতা ও দক্ষতা

আবেদনকারীদের কোম্পানি সেক্রেটারি সংক্রান্ত কার্যক্রম, করপোরেট নথিপত্র ব্যবস্থাপনা এবং বিধিবদ্ধ নথিপত্র দাখিল প্রক্রিয়ায় ভালো ধারণা থাকতে হবে। এছাড়া খসড়া প্রণয়ন, রেকর্ড ব্যবস্থাপনা এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা থাকা জরুরি।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১১ নভেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৩ নভেম্বর ২০২৬
  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
  • এক নজরে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি।
  • চাকরির ধরণ: বেসরকারি চাকরি।
  • পদ সংখ্যা: ১টি।
  • পদসংখ্যা: ০১টি।
  • অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর।
  • চাকরির ধরন: ফুলটাইম।
  • কর্মক্ষেত্র: অফিসে।
  • বয়সসীমা: উল্লেখ নেই।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।
শেয়ার করুন