দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংগঠনটি ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি’ পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ট্রেড ফ্যাসিলিটেশন বিভাগে দায়িত্ব পালন করবেন। গত ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।
এক নজরে ডিসিসিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রতিষ্ঠানের নাম: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি
- বিভাগ: ট্রেড ফ্যাসিলিটেশন
- পদসংখ্যা: একটি
- শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, আন্তর্জাতিক ব্যবসা, ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
- চাকরির ধরন: ফুলটাইম।
- কর্মস্থল: ঢাকা।
প্রয়োজনীয় যোগ্যতা ও সুবিধাসমূহ
আবেদনকারীদের ইংরেজি ও বাংলা ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগের ক্ষেত্রে চমৎকার দক্ষতা থাকতে হবে।
পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ জানা আবশ্যক।
সমসাময়িক স্থানীয় ও বৈশ্বিক অর্থনৈতিক, ব্যবসায়িক ও বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে প্রার্থীর সম্যক ধারণা থাকা জরুরি।
নির্বাচিত প্রার্থী ডিসিসিআইয়ের বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। নারী ও পুরুষ উভয়ই এ পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
- কর্মক্ষেত্র: অফিসে।
- আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
- আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬।





