২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে এলপিজির দাম বাড়ার কারণ জানালো অপারেটরস অ্যাসোসিয়েশন

প্রকাশ:

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধির নেপথ্যের কারণ ও পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। বৃহস্পতিবার সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়। মূলত আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়া, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতি, নৌপথে সরবরাহ বিঘ্নিত হওয়া, অতিরিক্ত পরিবহন ব্যয় এবং দেশীয় মুদ্রার মান কমে যাওয়াকে এই মূল্যবৃদ্ধির মূল কারণ হিসেবে দেখিয়েছে সংগঠনটি। কোন্ পরিস্থিতিতে কি কারণে দাম বাড়ছে এবং এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আসা বিভিন্ন প্রশ্ন এবং উদ্বেগের জবাবও দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে প্রচলিত অনেক সরবরাহ চুক্তি বাতিল হয়েছে এবং অনেক চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে বিশ্বব্যাপী সংকটের মধ্যেও দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

লোয়াবের তথ্যানুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের প্রায় ৮০ শতাংশ খরচই নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস ক্রয় ও আমদানির ওপর। বাকি ২০ শতাংশ ব্যয়ের মধ্যে রয়েছে ভ্যাট, ট্যাক্স, সিলিন্ডার ভর্তি করার খরচ, ব্যবসায়িক মুনাফা এবং স্থানীয় পরিবহন ও ডিলারদের কমিশন। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় পর্যায়ে তার প্রভাব নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি) পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালে প্রতি টন গ্যাসের দাম যেখানে গড়ে প্রায় ৫৫২ ডলার ছিল, ২০২৬ সালে তা বেড়ে প্রায় ৬৬৬ ডলারে পৌঁছেছে। অর্থাৎ, কাঁচামাল সংগ্রহের ব্যয় প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় পর্যায়ে তা নিয়ন্ত্রণে রাখার সুযোগ খুবই সীমিত থাকে।’। এতে দেশের বাজারে প্রবেশের আগেই আমদানিকারকদের গ্যাস কেনার ব্যয় বেড়ে গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এলপিজি আমদানির সম্পূর্ণ মূল্য মার্কিন ডলারে পরিশোধ করতে হয়। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের এলপিজির দামের তুলনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের বাজারব্যবস্থা, অবকাঠামো, উৎপাদন সক্ষমতা এবং সরকারি আর্থিক সহায়তার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যা এলপিজির সাপ্লাই চেইনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা রক্ষায় সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমদানির উদ্যোগ নেওয়ায় বর্তমানে দেশের চাহিদার প্রায় ৮০ শতাংশ গ্যাস সেখান থেকেই আসছে। একইসঙ্গে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৩ শতাংশ কমে যাওয়ায় এলসি খোলা ও আমদানির ব্যয় আরও বেড়েছে।

ভারত ও বাংলাদেশের এলপিজি মূল্যের পার্থক্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লোয়াব জানিয়েছে, ভারতের বন্দরগুলোতে গভীরতা বেশি থাকায় ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার (ভিএলজিসি) জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারে।

এসব জাহাজ মাত্র ৩-৪ দিনে ৪২ হাজার টন গ্যাস খালাস করতে সক্ষম। কিন্তু বাংলাদেশের বন্দরগুলোতে পর্যাপ্ত গভীরতার অভাব থাকায় গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর বা লাইটারিং করতে হয়। এই প্রক্রিয়ায় সময় লাগে প্রায় ২৫ দিন। দৈনিক প্রায় ২ লাখ ডলার ভাড়ার জাহাজটি অতিরিক্ত সময় আটকে থাকায় ২০ দিনে প্রায় ৪০ লাখ বা চার মিলিয়ন ডলারের বাড়তি ব্যয় যুক্ত হয়, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপর প্রভাব ফেলে। মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণ করা গেলে এই ব্যয় ও গ্যাসের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সংগঠনটি।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কঠোর নির্দেশনা জারি করেছে। সরকারি এই সিদ্ধান্ত বাস্তবায়নে লোয়াবও তাদের আওতাধীন সব অপারেটর ও পরিবেশকদের প্রতি বিইআরসি নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন