গত ৮২ মাসে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ছয় বছর দশ মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জন প্রাণ হারিয়েছেন। এই দীর্ঘ সময়ের তথ্য বিশ্লেষণে সড়ক নিরাপত্তার চরম ঝুঁকি ও উদ্বেগজনক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। ওই মাসে ৬১৪টি দুর্ঘটনায় ৫৯৮ জন প্রাণ হারান।
আরএসএফ-এর তথ্যমতে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে মোট ৩৮ হাজার ৩৫৭টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় ৪০ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৬৭ হাজার ৩৬৪ জন। এছাড়া ২০২৬ সালের প্রথম দশ মাসে আরও ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় ৪ হাজার ৬৪৭ জন নিহত হয়েছেন। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছরই দুর্ঘটনার হার এবং প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার কারণে অনেক পরিবার একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।
তাদের তথ্যমতে, গত ৬ বছর ১০ মাসে প্রায় ৩০০টি পরিবার সড়ক দুর্ঘটনায় পুরোপুরি বিলীন হয়ে গেছে।
মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, বাস ও পিকআপ ভ্যান দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনা ক্রমাগত বাড়ছে।
পরিবারভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫২৫টি অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের ১ হাজার ৭২৮ জন সদস্য মারা গেছেন। এছাড়া ১৮৬টি মাইক্রোবাস দুর্ঘটনায় ৭০৮ জন, ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৮৬ জন এবং ১৫৯টি দুর্ঘটনায় ৩১৮ জনের প্রাণহানি ঘটেছে। প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনায়ও বহু পরিবারের একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২১১টি ঘটনায় পরিবারের দুজন, ১১৮টি ঘটনায় তিনজন, ৯২টি ঘটনায় চারজন, ৫৩টি ঘটনায় পাঁচজন, ৩৮টি ঘটনায় ছয়জন এবং ১৩টি ঘটনায় সাতজন করে সদস্য মারা গেছেন। এর মধ্যে চারটি দুর্ঘটনায় একই পরিবারের ১১ জন করে এবং অপর একটি দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। প্রাইভেট কারের ১০৮টি দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ ৩৫২ জন এবং ৪৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ১৬২ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া ৩২টি বাস দুর্ঘটনায় একই পরিবারের ৮৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া মার্চে ৫৭৬টি দুর্ঘটনায় ৫৩২ জন এবং জানুয়ারিতে ৫৫৯টি দুর্ঘটনায় ৪৮৭ জনের প্রাণহানি ঘটে।
বার্ষিক হিসাব অনুযায়ী, ২০২০ সালে ৫ হাজার ৪৩১ জন, ২০২১ সালে ৬ হাজার ২৮৪ জন, ২০২২ সালে ৭ হাজার ৭১৩ জন, ২০২৩ সালে ৬ হাজার ৫২৪ জন এবং ২০২৪ সালে ৭ হাজার ২৯৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২০২৫ সালে পরিস্থিতি ছিল সবচেয়ে নাজুক, সে বছর ৭ হাজার ৫৮৪টি দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জনের প্রাণহানি ঘটে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ রেকর্ড। আরএসএফের বার্ষিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে ৪ হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৩১ জনের প্রাণহানি এবং ৭ হাজার ৩৭৯ জন আহত হয়েছেন। ২০২১ সালে দেশে ৫ হাজার ৩৭১টি দুর্ঘটনায় ৬ হাজার ২৮৪ জনের মৃত্যু এবং ৭ হাজার ৪৬৮ জন আহত হন। এতে ৭ হাজার ৭১৩ জনের প্রাণহানি এবং ১২ হাজার ৬১৫ জন আহত হন। ২০২৩ সালে মোট ৬ হাজার ৯১১টি দুর্ঘটনায় ৬ হাজার ৫২৪ জন প্রাণ হারান এবং ১১ হাজার ৪০৭ জন আহত হন। পরের বছর ২০২৪ সালে ৬ হাজার ৯২৭টি দুর্ঘটনায় ৭ হাজার ২৯৪ জন নিহত এবং ১২ হাজার ১৯ জন আহত হন। সে বছর ৭ হাজার ৫৮৪টি দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হন, যা ছয় বছরের এই পরিসংখ্যানে এক বছরে সর্বোচ্চ দুর্ঘটনা ও আহতের রেকর্ড।
দুর্ঘটনার মূল কারণ হিসেবে অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ যানবাহন এবং দুর্বল অবকাঠামোকে দায়ী করা হয়েছে। এছাড়া চালকদের শারীরিক ও মানসিক অসুস্থতা, কর্মঘণ্টার অনিয়ম, ট্রাফিক আইন অমান্য করা এবং বিআরটিএ-এর সক্ষমতার অভাবকে দায়ী করেছে আরএসএফ। বাস ও পণ্যবাহী ট্রাকের চালকদের বেতন কাঠামো ও বিশ্রামের অভাব দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়েছে, অনেক বাস ও পণ্যবাহী যানবাহনের চালক নির্দিষ্ট কর্মঘণ্টা ও পর্যাপ্ত বেতন ছাড়াই কাজ করেন। এতে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, যা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঝুঁকি বাড়িয়ে দেয়। আরএসএফের সুপারিশগুলোর মধ্যে রয়েছে- চালকদের পেশাদার প্রশিক্ষণ বাড়ানো, কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের বিরুদ্ধে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা। পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার অপরিহার্য বলেও উল্লেখ করেছে ফাউন্ডেশন। দেশের সড়কে প্রাণহানি রোধে সরকার, পরিবহন কর্তৃপক্ষ, যানবাহন মালিক, চালক ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে প্রতিবেদনে।
আরএসএফ-এর পক্ষ থেকে মহাসড়কে ডিভাইডার নির্মাণ, ধীরগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস রোড তৈরি, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ এবং রেলপথ ও নৌপথের মানোন্নয়নের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন-২০১৮-এর কঠোর বাস্তবায়ন ও চালকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এদিকে সরকার ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। গত জুলাই মাসে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনা সরকারের লক্ষ্য।
প্রস্তাবিত নতুন সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়ায় ট্রাফিক আইন ভঙ্গের জন্য ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা, পুনরাবৃত্ত অপরাধীদের জন্য দ্বিগুণ শাস্তির বিধান এবং দুর্ঘটনায় আহতদের জন্য বাধ্যতামূলক বিনামূল্যে জরুরি চিকিৎসার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া বিপদগ্রস্ত মানুষকে সহায়তাকারীদের আইনি সুরক্ষার বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিরাপদ সড়ক ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি উদ্যোগে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত এই আইনের মূল লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনা রোধ করা এবং ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা। নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে আরএসএফ এই প্রতিবেদন তৈরি করেছে।





