বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরির পদের বিপরীতে মোট ৪০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আগামী ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ ও বেতন
- ফিল্ড অফিসার (গ্রেড-১৫): মোট ২০০টি পদ। শিক্ষানবিশকালে ছয় মাস সর্বসাকুল্যে ২৪,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর মোট ৩২,৩৮০ টাকা বেতন পাওয়া যাবে।
- ফিল্ড অফিসার (গ্রেড-১৬): পদসংখ্যা ২০০টি। ছয় মাস শিক্ষানবিশকালে বেতন ২২,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ২৯,৫১০ টাকা।
নিয়োগপ্রাপ্তদের বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং প্রযোজ্য ক্ষেত্রে উৎসাহ বোনাস দেওয়া হবে।
এছাড়া বদলিজনিত ভাতা ও ভ্রমণ সুবিধাও রয়েছে।
স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা এবং পেনশন–সুবিধা পাওয়া যাবে।
মোটরসাইকেল ব্যবহারের শর্তে জ্বালানি বাবদ ২,১০০ টাকা ও রক্ষণাবেক্ষণ বাবদ ৫০০ টাকা আলাদাভাবে প্রদান করা হবে, তবে এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া ও ঠিকানা
প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ঠিকানায় সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের ঠিকানাগুলো হলো
- গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ): বাড়ি ৫৪৬, উত্তর খাইলকৌর বটতলা রোড, বোর্ড বাজার, গাজীপুর।
- ঢাকা জোন (আদাবর ব্রাঞ্চ): বাসা ৫৪৫, রোড ১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা।
- ব্রাহ্মণবাড়িয়া জোন (ফুলবাড়িয়া ব্রাঞ্চ): ১০৪৭ (ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি), ফুলবাড়িয়া পশ্চিম, বিরাসার বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়িয়া সদর।
- চাঁদপুর জোন (তরপুরচন্ডী ব্রাঞ্চ): খলীশাডুলি (হাজী বিল্লাল সাহেবের বাড়ি), পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত দিকে, চাঁদপুর সদর।
বিশেষ সতর্কতা ও নির্দেশনা
নিয়োগের ক্ষেত্রে জামানত হিসেবে ৫ হাজার টাকা জমা দিতে হবে, যা লভ্যাংশসহ ফেরতযোগ্য। সংস্থাটি স্পষ্ট করেছে যে, প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যম যেমন বিকাশ, রকেট বা নগদে কোনো আর্থিক লেনদেন করা হয় না। কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংস্থাটি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
- পদসংখ্যা: ২০০।
- ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২৪,৫০০ টাকা, স্থায়ীকরণের পর মোট ৩২,৩৮০ টাকা।
- দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ।
- বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার।
- ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।
- আবেদনের ঠিকানা: ১. গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ): বাড়ি নং-৫৪৬, উত্তর খাইলকৌর বটতলা রোড, (জাতীয় বিশ্ববিদ্যালয় গেইট এর উল্টো দিকে), বোর্ড বাজার, গাজীপুর সদর, গাজীপুর-১৭০৪।
- বি-বাড়িয়া জোন (ফুলবাড়িয়া ব্রাঞ্চ): ১০৪৭ (ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি), ফুলবাড়িয়া পশ্চিম (বিরাসার বাসস্ট্যান্ড), উপজেলা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০।





