২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

প্রকাশ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়, এই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর নথিভুক্ত হয়নি। সদ্য প্রয়াত শিশুদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং ঢাকা ও সিলেট বিভাগে ১ জন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে সর্বমোট ১ হাজার ২৮৫ জনের প্রাণহানি ঘটেছে। মোট মৃতের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা গেছেন এবং বাকি ১ হাজার ১৮৪ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শেয়ার করুন