২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী লিড ইঞ্জিনিয়ার পদে জনবল খুঁজছে নগদ লিমিটেড

প্রকাশ:

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড তাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট বিভাগের জন্য জনবল নিয়োগের লক্ষ্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটিতে ‘সহকারী লিড ইঞ্জিনিয়ার’ পদে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

গত ৮ নভেম্বর থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
  • পদের নাম: সহকারী লিড ইঞ্জিনিয়ার
  • বিভাগ: ডাটাবেজ ম্যানেজমেন্ট
  • পদসংখ্যা: ১টি
  • কর্মস্থল: ঢাকা
  • চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা: সিএসই, আইটি, ইইই বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
  • অভিজ্ঞতা: অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অন্যান্য যোগ্যতা: এন্টারপ্রাইজ প্রোডাকশন এনভায়রনমেন্ট এবং আনুষ্ঠানিক ইনসিডেন্ট বা চেঞ্জ ম্যানেজমেন্টে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সুযোগ-সুবিধা ও আবেদন প্রক্রিয়া

নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন প্রদান করা হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, বিমা, মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস এবং প্রতি বছর ইনক্রিমেন্টসহ নানা সুবিধা রয়েছে। চাকরিতে সাপ্তাহিক ২ দিন ছুটি পাওয়া যাবে। আগ্রহী যোগ্য নারী-পুরুষ উভয় প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

  • এক নজরে নগদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
  • কর্মক্ষেত্র: অফিসে।
  • বয়সসীমা: উল্লেখ নেই।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।
  • আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৬।
  • আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
শেয়ার করুন