২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির সাক্ষাৎকারে এআই সংক্রান্ত প্রশ্ন মোকাবিলায় যেভাবে প্রস্তুতি নেবেন

প্রকাশ:

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বহুল ব্যবহারের প্রভাব এখন সরাসরি গিয়ে পড়ছে নিয়োগপ্রক্রিয়াতে। বর্তমানে কেবল প্রযুক্তি খাতের নির্দিষ্ট পদে নয়, বরং অপ্রযুক্তিগত নানা পদের সাক্ষাৎকারেও প্রার্থীর এআই ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলছেন নিয়োগকর্তারা। নতুন এই বাস্তবতায় এআই কীভাবে কাজের গতি বাড়াতে পারে, এর সীমাবদ্ধতাগুলো কী এবং এটি ব্যবহারের ক্ষেত্রে কীভাবে নৈতিকতা রক্ষা করা সম্ভব—এসব বিষয়ে চাকরিপ্রার্থীদের প্রস্তুতি থাকা জরুরি হয়ে পড়েছে। বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০। উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে।

জর্জটাউন ইউনিভার্সিটির ম্যাকডোনাফ স্কুল অব বিজনেসের ক্যারিয়ার সার্ভিসেস বিভাগের পরিচালক লিসা ডাবলার এ বিষয়ে বিশেষ আলোকপাত করেছেন। তাঁর মতে, সাক্ষাৎকারে প্রার্থীরা কাঙ্ক্ষিত পদে কীভাবে এআই কাজে লাগাবেন, তা সরাসরি জানতে চাওয়া হতে পারে। পাশাপাশি এআই ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ও নৈতিকতার বিষয়ে প্রার্থীর দৃষ্টিভঙ্গি কী, সে সম্পর্কেও নিয়োগকর্তারা ধারণা নিতে চান।

সাক্ষাৎকারে অংশ নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এআইসংক্রান্ত নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভালো ধারণা নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানটি দৈনন্দিন কাজে এআই কীভাবে ব্যবহার করছে এবং ওই খাতে কী ধরণের এআই দক্ষতার চাহিদা রয়েছে, তা পূর্বাহ্নেই জেনে রাখা দরকার। এছাড়া নতুন পদে দায়িত্ব পালনে এসব টুল কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট ধারণা নিয়ে উপস্থিত হওয়া বুদ্ধিমানের কাজ হবে।

তবে সাক্ষাৎকারে এআই ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে কোনো অসত্য তথ্য না দেওয়ার পরামর্শ দিয়েছেন লিসা ডাবলার। তিনি জানান, অতীতে কোনো কাজ বা প্রকল্পে এআই ব্যবহারের সুযোগ হয়ে থাকলে তার বাস্তব ও স্পষ্ট উদাহরণই সাক্ষাৎকারে তুলে ধরা উচিত। মিথ্যা তথ্যের আশ্রয় নিলে চূড়ান্ত ধাপে গিয়ে জটিলতা তৈরি হতে পারে। নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন।

কারো যদি আগের কর্মস্থলে বা ব্যক্তিগত পর্যায়ে এআই ব্যবহারের কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। কারণ এই বিষয়ে নতুন করে প্রস্তুতির পথ খোলা রয়েছে। এআই কীভাবে কাজ করে, কোন কোন কাজে এটি যুক্ত করা যায় এবং এর সীমাবদ্ধতা কোথায়—এসব মৌলিক তথ্য সহজেই শেখা সম্ভব। লিংকডইন লার্নিং ও ইউটিউবে থাকা বিভিন্ন বিনামূল্যের কোর্স বা শিক্ষামূলক ভিডিও দেখে যে কেউ প্রাথমিক ধারণা নিতে পারেন। একই সঙ্গে নিজ পেশায় জনপ্রিয় এআই টুলগুলো সম্পর্কেও খোঁজখবর রাখা প্রয়োজন।

প্রার্থীর জন্য সাক্ষাৎকারের টেবিলটি কেবল নিজের যোগ্যতা প্রমাণের জায়গা নয়, বরং প্রতিষ্ঠানটি নিজের মূল্যবোধের সঙ্গে মানানসই কি না তা যাচাইয়েরও সুযোগ। এআই ব্যবহারের ব্যাপারে প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব নীতি ও দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে। তাই আলোচনার মাধ্যমে কোম্পানির এআই সম্পর্কিত সার্বিক সংস্কৃতি সম্পর্কে পরিষ্কার হয়ে নেওয়া উভয় পক্ষেই ফলপ্রসূ ভূমিকা রাখে।

শেয়ার করুন