১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মজুরি বৃদ্ধির দাবিতে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশ:

মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলনের জেরে তিন শতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ শুরু করলে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়া এলাকার ১৭৭টি তৈরি পোশাক কারখানায় রোববার ছুটি দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সরকার মজুরি বোর্ড গঠন করা সত্ত্বেও কেন এমন বিক্ষোভ হচ্ছে এবং এর পেছনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এদিকে শিল্প পুলিশ-২ এর গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানিয়েছেন, পরিস্থিতির প্রেক্ষিতে গাজীপুরের চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট অন্যান্য কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলেছে। অন্য কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদক হয়েছে।

শিল্প পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে বাধা দেওয়ার সুযোগ নেই। সোমবার সকাল থেকে সব কারখানা খুলে দেওয়া হবে এবং উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন