সেমিফাইনালে চার সাবেক চ্যাম্পিয়ন, বিশ্বকাপের শিরোপার দৌড়ে কারা এগিয়ে

প্রকাশ:

২০২৬ বিশ্বকাপের ১০০টি ম্যাচ সম্পন্ন হয়েছে। নানা নাটকীয়তা, অঘটন আর রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টটি এখন চার দলের সেমিফাইনাল পর্যায়ে দাঁড়িয়েছে। আসর থেকে বিদায় নিয়েছে ৪৪টি দল। বর্তমানে টিকে থাকা চারটি দলই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড।

ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, শেষ চারটি বিশ্বকাপের মধ্যে তিনটির শিরোপাই জিতেছে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা। অন্যদিকে, ইংল্যান্ড তাদের একমাত্র বিশ্বকাপ শিরোপাটি জিতেছিল ১৯৬৬ সালে। দীর্ঘ ৬০ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে এবার মাঠে নেমেছে দলটি।

পরিসংখ্যান বলছে, ১৯৭০ ও ১৯৯০ সালের পর এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা চারটি দলই সাবেক চ্যাম্পিয়ন। এখন দেখার বিষয়, দীর্ঘ লড়াই শেষে শিরোপা শেষ পর্যন্ত কোন দলের হাতে ওঠে।

শেয়ার করুন