৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা

প্রকাশ:

প্রথম টেস্টে হারের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-১ সমতা ফেরাল প্রোটিয়ারা। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে টেস্টে ১৭৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম টেস্টের হতাশা পেছনে ফেলে প্রোটিয়ারা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানের বড় ব্যবধানে হারিয়েছে। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।

ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪২৫ রান তুলে ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা।

বাভুমার ৩৩৪ বলে ১৮টি চার ও ১টি ছক্কায় ১৭৯ রানের পাশাপাশি মার্কো ইয়ানসেন ৮৫ এবং সাইমন হার্মার ৮২ রান করেন। অজিদের পক্ষে স্কট বোল্যান্ড ৫টি ও মিচেল স্টার্ক ৩টি উইকেট পান। জবাবে প্রথম ইনিংসে প্রোটিয়াদের বোলিং তোপে পড়ে মাত্র ৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে স্টিভেন স্মিথ সর্বোচ্চ ২৮ রান করার পথে টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। ইয়ানসেন ৩৩ রানে ৫ উইকেট নেন, এছাড়া উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদা ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া মার্কো ইয়ানসেন ১০০ বলে ৮৫ রান (৯ চার, ৩ ছক্কা) এবং সাইমন হার্মার ১৫৭ বলে ৮২ রান (১০ চার, ১ ছক্কা) করে দলের সংগ্রহকে শক্তিশালী করেন।

প্রথম ইনিংসে বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে ১০৭.১ ওভারে ২৯৫ রানেই তাদের ইনিংস গুটিয়ে যায়। দলের পক্ষে ট্রাভিস হেড ১৯০ বলে ১৫টি চারের সাহায্যে ১২১ রানের লড়াই করা সেঞ্চুরি উপহার দেন। এছাড়া বোল্যান্ড ৪০, মারনাস লাবুশেন ৩৯ ও অ্যালেক্স ক্যারি অপরাজিত ৩৭ রান করলেও তা ইনিংস হার এড়াতে পারেনি। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ক্যাগিসো রাবাদা ৪টি, মুল্ডার ৩টি এবং হার্মার ২টি উইকেট ঝুলিতে পুরেন। দলের হয়ে ট্রাভিস হেড ১৯০ বলে ১৫ চারের সাহায্যে অনবদ্য ১২১ রানের একটি লড়াকু সেঞ্চুরি হাঁকান।

সংক্ষিপ্ত স্কোর

  • দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস৪২৫/৯ ডিক্লে. (১২৭.১ ওভার); বাভুমা ১৭৯, ইয়ানসেন ৮৫, হার্মার ৮২ (বোল্যান্ড ৫/৮১, স্টার্ক ৩/৮৯)।
  • অস্ট্রেলিয়া ১ম ইনিংস৯৯/১০ (৪২.৩ ওভার); স্মিথ ২৮, হেড ১৪ (ইয়ানসেন ৫/৩৩, মুল্ডার ২/১৪, রাবাদা ২/৩৩)।
  • অস্ট্রেলিয়া ২য় ইনিংস (ফলোঅন)২৯৫/১০ (১০৭.১ ওভার); হেড ১২১, বোল্যান্ড ৪০, লাবুশেন ৩৯, ক্যারি ৩৭* (রাবাদা ৪/৭৭, মুল্ডার ৩/৬৪, হার্মার ২/৯৩)।
  • ফলদক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩১ রানে জয়ী।
  • সেরা খেলোয়াড়টেম্বা বাভুমা।
  • সিরিজ পরিস্থিতি৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা।
শেয়ার করুন