২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা গ্রুপে কর্মী নিয়োগ: বিভিন্ন পদে আবেদনের সুযোগ

প্রকাশ:

যমুনা গ্রুপ তাদের বিভিন্ন কারখানার জন্য ১০টি ভিন্ন ক্যাটাগরির পদে দক্ষ কর্মী খুঁজছে। প্রতিষ্ঠানটি গাজীপুরে কাজের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে। পদগুলোতে আবেদনের বিস্তারিত যোগ্যতা ও নিয়ম নিচে তুলে ধরা হলো বেতন স্কেল: ৭১০০০ ও ১১৩০০০ টাকা। 62, 71000, 113000. আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক ছবি সংযুক্ত করে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।

নিয়োগের পদ ও প্রয়োজনীয় অভিজ্ঞতা

  • জেনারেল ম্যানেজার (প্রোডাকশন): স্নাতক ডিগ্রিধারী, টেক্সটাইল বা অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকলে অগ্রাধিকার। আরএমজি বা আউটারওয়্যার উৎপাদনে ১৮ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • জিএম বা ডিজিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিন): ব্যবস্থাপনা বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ। এইচআরএমে পিজিডি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট শিল্পে ১৮ থেকে ২০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
  • এজিএম (কোয়ালিটি কন্ট্রোল): আরএমজি খাতে কোয়ালিটি কন্ট্রোল বিভাগে ১২ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ম্যানেজার (কমপ্লায়েন্স): এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি। এইচআরএম বা কমপ্লায়েন্সে ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার। আরএমজি বা টেক্সটাইল কারখানায় ১০ থেকে ১২ বছরের কাজের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক শ্রম আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • ম্যানেজার (প্রোডাকশন): আরএমজি খাতে ১০ থেকে ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা। আউটারওয়্যার ও উৎপাদন লাইন পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
  • ম্যানেজার (স্টোর): স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। আরএমজি বা টেক্সটাইল কারখানায় স্টোর ও ইনভেন্টরি ব্যবস্থাপনায় ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা।
  • ম্যানেজার (অ্যাউন্টস): অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে এমবিএ। সিএ (সিসি), এসিসিএ বা সিএমএ থাকলে অগ্রাধিকার। কারখানার হিসাব, অর্থায়ন ও কস্টিংয়ে ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা।
  • ম্যানেজার (অডিট): অভ্যন্তরীণ, কারখানা, কমপ্লায়েন্স ও অপারেশনাল অডিটে ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • মেইনটেন্যান্স ইনচার্জ: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি। টেক্সটাইল কারখানার যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা।
  • সিকিউরিটি ইনচার্জ: স্নাতক ডিগ্রিধারী। কারখানার নিরাপত্তা ব্যবস্থাপনায় ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে পারেন। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ই-মেইল ঠিকানা: career@jamunagroup-bd.com বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি।

ডাকযোগে আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, অ্যাডমিন অ্যান্ড এইচআর, যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, কেএ-২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯। আবেদনের বিস্তারিত সময়সীমা ও অন্যান্য শর্তাবলি জানতে বিডি জবসের ওয়েবসাইট (https://jobs.bdjobs.com/companyofferedjobs.asp?id=28490&alias=0&companyname=Jamuna+Group) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। পদগুলোতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পদের নাম: ম্যানেজার, অ্যাকাউন্টস।
  • ক্যাটাগরি: ১০; শেষ তারিখ: ভিন্ন ভিন্ন হবে।
  • দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
  • বেতন স্কেল: ৭১০০০ ও ১১৩০০০ টাকা 62, 71000, 113000।
  • আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ।
শেয়ার করুন