২৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরুতেই ৩০ হাজার টাকার বেশি বেতনের চাকরির সুযোগ

প্রকাশ:

চাকরিপ্রার্থীদের জন্য এখন ক্যারিয়ারের শুরুতে আকর্ষণীয় বেতনের সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থার প্রকাশিত বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, পদভেদে শুরুতে বেতন ৩০ হাজার থেকে ৪৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে। কিছু পদের ক্ষেত্রে বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ এক লাখ টাকা ছাড়িয়েছে। এসব পদে যোগদানের জন্য আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোয়ও এখন বিশেষায়িত পদের চাহিদা তৈরি হয়েছে। বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা।

বেসরকারি খাতে উচ্চ বেতনের সুযোগের মধ্যে অন্যতম হলো ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। সংস্থাটি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে ৩০ জন কর্মকর্তা নিয়োগ দেবে, যেখানে শুরুতে মাসিক বেতন হবে ৪৬ হাজার টাকা। আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ঋণ কার্যক্রম পরিচালনায় চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এতে আবেদনের শেষ সময় ২০ অক্টোবর। এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপ ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ কর্মী নিয়োগ দিচ্ছে। স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন এবং শুরুতে বেতন হবে ৪০ হাজার টাকা। এই পদে আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ‘এক্সিকিউটিভ-নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং’ পদে ৩৫ হাজার টাকা বেতনে লোকবল নিচ্ছে। খাদ্যবিজ্ঞানে ডিগ্রিধারীরা ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন, যার সঙ্গে মিলবে বোনাস ও জীবনবিমার সুযোগ। অভিজ্ঞতার শর্ত শিথিল রেখে ফ্রেশারদেরও এতে সুযোগ দেওয়া হয়েছে। এতে বেতন ছাড়া উৎসব বোনাস, দুপুরের খাবার ও জীবনবিমার মতো সুযোগ–সুবিধা রাখা হয়েছে।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও বড় নিয়োগ প্রক্রিয়া চলছে। পেট্রোবাংলা ও এর অধীন ১২টি কোম্পানিতে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে। নবম গ্রেডের পদগুলোতে ৪৪ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত বেতন স্কেল রয়েছে। ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে এই নিয়োগের আবেদন চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। সাধারণ প্রশাসনিক পদের পাশাপাশি প্রকৌশল, আইটি, কেমিক্যাল, পেট্রোলিয়াম, ভূতত্ত্ব ও রসায়ন সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য এটি বড় সুযোগ। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা) এই পদগুলোয় আবেদন জমা দেওয়া যাবে ১৪ অক্টোবর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা ও প্রশাসনিক পদেও উচ্চ বেতনের সুযোগ রয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯টি প্রভাষক পদে (নবম গ্রেড) আবেদন করা যাবে ১৪ অক্টোবর পর্যন্ত। এছাড়া বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ৪৪ হাজার টাকা শুরুর স্কেলে প্রভাষকসহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি চলমান, যেখানে আবেদনের সুযোগ থাকছে ২৯ অক্টোবর পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহকারী কম্পট্রোলার ও সেকশন অফিসার পদে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সহকারী ব্যবস্থাপক পদেও উচ্চ বেতন স্কেলে নিয়োগ প্রক্রিয়া চলছে, যেখানে আবেদনের শেষ সময় ২০ অক্টোবর। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগে ১৯ প্রভাষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

চাকরির বাজারের বর্তমান চিত্র বলছে, তরুণরা এখন মানসম্মত বেতন ও দীর্ঘমেয়াদী পেশাগত সুরক্ষার দিকে অধিক মনোযোগী। তবে উচ্চ বেতনের এসব পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি, বয়সের সীমাবদ্ধতা এবং কিছু ক্ষেত্রে কারিগরি বা মাঠপর্যায়ের দক্ষতার শর্তাবলী পূরণ করা বাধ্যতামূলক। যথাযথ যোগ্যতা থাকলে তরুণরা এখন ক্যারিয়ারের শুরুতেই করপোরেট ও সরকারি খাতে ভালো অবস্থানে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন। সাম্প্রতিক বিজ্ঞপ্তির এই চিত্র বিশ্লেষণ করলে বোঝা যায়, চাকরির বাজারে তরুণদের আগ্রহের ধরন বদলাচ্ছে।

শেয়ার করুন