২৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ: মাসে বেতন ৪৬ হাজার টাকা

প্রকাশ:

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মোট ৩০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা শিক্ষানবিশকালীন ও নিয়মিত মিলিয়ে প্রতি মাসে ৪৬,০০০ টাকা বেতন পাবেন। চাকরিটি পূর্ণকালীন এবং কাজের ধরন অনুযায়ী ইএসডিওর যেকোনো কর্মস্থলে দায়িত্ব পালন করতে হতে পারে। আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে (ইএসডিওর যেকোনো কর্মস্থল)। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে এমআরএ (MRA) ও পিকেএসএফ (PKSF)-এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম পরিচালনায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ এনজিও সংস্থায় মোট চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষ হওয়ার পাশাপাশি মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। অভিজ্ঞতা এমআরএ ও পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠপর্যায়ে ব্রাঞ্চ বা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে শাখা পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া এনজিও সংস্থায় মোট সর্বনিম্ন ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে শাখার কর্মসূচি নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে সুপারভিশন করা, কর্মীদের প্রতিবেদন পর্যালোচনা করে ফিডব্যাক দেওয়া, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করা এবং ঋণ বিতরণ তদারকি করা। এছাড়া শাখা অফিসের হিসাব পরিচালনা, নথি সংরক্ষণ ও স্টোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করতে হবে। শিক্ষানবিশকাল ৬ মাস। মাঠকর্মীদের মাধ্যমে ঋণ প্রস্তাব গ্রহণ ও সঠিক ঋণ বিতরণ তদারকি করা।

চাকরিপ্রার্থীদের কিছু বিশেষ শর্ত মেনে চলতে হবে। যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জামিনদারের অঙ্গীকারনামা, ১ মাসের বেতনের সমপরিমাণ জামানত (ফেরতযোগ্য) এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দিতে হবে। এছাড়া সাক্ষাৎকারের সময় এবং যোগদানের সময় মূল সনদপত্র মানবসম্পদ বিভাগে জমা রাখতে হবে। প্রতিষ্ঠানটি শিশু ও যুব নির্যাতন, জেন্ডার নির্যাতন ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তরা মূল বেতনের পাশাপাশি বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, মোবাইল ও জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফরম্যান্স বোনাস, দূরত্ব ভাতা, মধ্যাহ্নভোজন ভাতাসহ গৃহঋণ, ব্যক্তিগত অগ্রিম ঋণ এবং মোটরসাইকেল ঋণের সুবিধা পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীদের ইএসডিওর ওয়েবসাইটের ক্যারিয়ার লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে। আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬ (বিকেল ৫:০০টা পর্যন্ত)।

শেয়ার করুন