২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার ভারত সফরে যাচ্ছে তিন সদস্যের প্রতিনিধিদল

প্রকাশ:

আগামী ১১ অক্টোবর (রোববার) বাংলাদেশের স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছে। কূটনৈতিক একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিনিধিদলটিতে স্বরাষ্ট্রসচিবের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব থাকছেন। তারা মূলত ১২ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেকের বৈঠকে যোগ দেবেন।

এদিকে বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক চলমান রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল এই বৈঠকে অংশ নিয়েছে। সেখানে দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা, স্থলবন্দর সংক্রান্ত বিষয় এবং পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্কের মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন