২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে কনস্টেবল নিয়োগ: আবেদন শুরু ১৩ অক্টোবর

প্রকাশ:

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ‘শৃঙ্খলা নিরাপত্তা অগ্রগতি’ মূলমন্ত্রে এবং ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। শুক্রবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানিয়েছেন, কনস্টেবল পদে নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। তবে নিয়োগযোগ্য পদের মোট সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। দেশের ৬৪ জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এই সুযোগ পাবেন। আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার।

নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টায়। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। পাশাপাশি এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে এবং প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পুরুষদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নিয়োগে শতভাগ মেধা ও স্বচ্ছতা বজায় রাখা হবে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আবেদনপত্রে কোনো ভুয়া বা ভুল তথ্য দিলে কিংবা তথ্য গোপন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে। এমনকি চাকরি পাওয়ার পরেও যদি অসত্য তথ্য প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তির শর্তাবলি ভালো করে পড়ে সতর্কতার সাথে ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন