নিয়োগের বিস্তারিত
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় সম্প্রতি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শূন্য পদগুলোতে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ব্যাংকটির ‘সিস্টেম ম্যানেজার’ ও ‘প্রিন্সিপাল অফিসার’—এই দুটি পদে মোট ৬২ জন নিয়োগ পাবেন। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের সংখ্যা ও বেতন
- সিস্টেম ম্যানেজার: একজন (তৃতীয় গ্রেড, বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা)।
- প্রিন্সিপাল অফিসার: ৬১ জন (ষষ্ঠ গ্রেড, বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা)।
বেতনের পাশাপাশি নিয়োগপ্রাপ্তরা ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদিও ভোগ করবেন।
আবেদনের যোগ্যতা
সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বা সমমানের পদে অন্তত চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তবে পিএইচডি ডিগ্রি বিশেষ যোগ্যতা হিসেবে গণ্য হবে এবং আন্তর্জাতিক জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে। এছাড়া প্রিন্সিপাল অফিসার পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি ও কোনো আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। উভয় পদের ক্ষেত্রে শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
বয়সসীমা
আগামী ১ জুন ২০২৬ তারিখের ভিত্তিতে সিস্টেম ম্যানেজার পদে আবেদনের বয়সসীমা ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদের জন্য ২১ থেকে ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
- আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
- আবেদন ফি: ২০০ টাকা।
- ফি জমার শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ওই ওয়েবসাইটটি অনুসরণ করতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে আবেদন, বাংলা ও ইংরেজি সংবাদ পাঠের সুযোগ।
- নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।





