১২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউসিবি ব্যাংকে নিয়োগ: অ্যাগ্রি সেলস অফিসার পদে আবেদনের সুযোগ

প্রকাশ:

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
  • পদের নাম: অ্যাগ্রি সেলস অফিসার (জুনিয়র অফিসার–অফিসার)।
  • চাকরির ধরন: ফুলটাইম অফিস।
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
  • বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে ব্যাংক, এনজিও বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, এনবিএফআই বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অ্যাগ্রি সেলস সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের এসএমই অ্যান্ড অ্যাগ্রি ব্যাংকিং ডিভিশনের অধীনে অ্যাগ্রি অ্যান্ড এমএফআই বিজনেস টিমের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

অন্যান্য যোগ্যতা ও দায়িত্ব

প্রার্থীকে অবশ্যই চমৎকার আন্তব্যক্তিক যোগাযোগ, দর–কষাকষি ও বিশ্লেষণাত্মক দক্ষতা সম্পন্ন হতে হবে। কাজের ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন, বাজারের নতুন সুযোগ শনাক্তকরণ এবং ব্যবসার সার্বিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা আবশ্যক। দায়িত্বের মধ্যে রয়েছে ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ এবং স্থানীয় পর্যায়ে কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা। পাশাপাশি মাঠ জরিপ, গ্রাহক কার্যক্রম পরিচালনা এবং ঋণ প্রস্তাব বিশ্লেষণ ও তদারকির কাজও সম্পন্ন করতে হবে। শাখা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় সাপ্তাহিক ‘উঠান বৈঠক’ পরিচালনা করা এবং প্রতিবেদন জমা দেওয়া। কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক ও সুসম্পর্ক বজায় রাখা। বাজার সফর, মাঠ জরিপ ও গ্রাহক কার্যক্রমের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করা। শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ব্যবসায়ী সম্প্রদায় থেকে মানসম্মত কৃষি–এসএমই ঋণের প্রস্তাব সংগ্রহ করা।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

নিয়োগের বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী প্রার্থীরা ইউসিবি ব্যাংকের নির্ধারিত লিংকে প্রবেশ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৬।

অন্যান্য চাকরির খবর

  • আড়ং নিয়োগ দিচ্ছে সেলস অ্যাসোসিয়েট, পদসংখ্যা ৫০০। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর।
  • ব্রুনেইয়ে সরকারিভাবে ২৭৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
  • সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অর্থায়নে পিএইচডি গবেষণার সুযোগ রয়েছে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন।
শেয়ার করুন