১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার

প্রকাশ:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ কার্যক্রমের নিয়োগপত্র প্রদান সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি নজরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, সরকারি যেকোনো নিয়োগ প্রক্রিয়ার একটি নিয়মিত ধাপ হলো ভেরিফিকেশন বা ভেটিং। কোনো উত্তীর্ণ প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে দুশ্চিন্তার কারণ নেই। এমন প্রার্থীদের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।

শেয়ার করুন