বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর পুনর্গঠিত শরীআহ সুপারভাইজরী কমিটির সপ্তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ সিএসএএ।
সভায় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু ছালেহ মুহাম্মদ তরিকুল ইসলাম এবং এইচ. এম. মুস্তাফিজুর রহমান। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: ওবায়দুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো: জহিরুল আলম এবং শরীআহ সেক্রেটারি ফরিদ আহমেদ সভায় অংশগ্রহণ করেন।





