১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ

প্রকাশ:

নিয়োগের বিস্তারিত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
  • পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস (পদমর্যাদা সর্বোচ্চ এসএভিপি)।
  • কর্মস্থল: ঢাকা ও আশপাশের এলাকা।
  • চাকরির ধরন: ফুলটাইম।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
  • প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের শাখা পরিচালনার জন্য দক্ষ জনবল খুঁজছে। ঢাকা মেট্রো ও সংলগ্ন এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া সম-অধিকার নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীদেরই কেবল পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। যে কোনো ধরনের তদবির প্রার্থীর আবেদন অযোগ্য হিসেবে গণ্য করা হবে। প্রতিষ্ঠানটি সম-অধিকার নীতি অনুসরণ করে।

অভিজ্ঞতা ও যোগ্যতা

  • অভিজ্ঞতা: স্বনামধন্য ব্যাংকে অন্তত ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে করপোরেট, এসএমই ও রিটেইল ব্যাংকিংয়ে ক্লায়েন্ট বেজসহ সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
  • কারিগরি দক্ষতা: সেন্ট্রালাইজড প্রসেস ও রিয়েল টাইম অনলাইন ব্যাংকিংয়ে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোসফট অফিস ও ব্যাংকিং সফটওয়্যার চালনায় পারদর্শী হতে হবে।
  • অন্যান্য জ্ঞান: শাখা পরিচালনা, ক্রেডিট ম্যানেজমেন্ট, জেনারেল ব্যাংকিং ও বৈদেশিক বাণিজ্যে গভীর জ্ঞান থাকতে হবে। ব্যাংক কোম্পানি আইন, অর্থ ঋণ আদালত, এএমএল আইন ও রেগুলেটরি নির্দেশিকা সম্পর্কে পরিষ্কার ধারণা প্রয়োজন।

দায়িত্বসমূহ ও সুবিধা

নিযুক্ত প্রার্থীকে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অনুযায়ী শাখার বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে। আমানত সংগ্রহ, নতুন ঋণপ্রস্তাব তৈরি ও বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে শাখার মুনাফা নিশ্চিত করা তার অন্যতম প্রধান দায়িত্ব। এছাড়া শাখার দৈনন্দিন কার্যক্রম তদারকি, গ্রাহকসেবার মান উন্নয়ন, টিম পরিচালনা এবং এএমএল/সিএফটিসহ ব্যাংকিং নীতিমালা যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে হবে। হেড অফিসের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স ও অপারেশনস টিমের সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। ব্যাংকের নীতিমালা অনুসারে নির্বাচিত প্রার্থীকে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা ব্যাংকের ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে আবেদন সম্পন্ন করতে পারবেন। ছয় মাসের চাকরি খোঁজার অভিজ্ঞতায় যে ৬টি পরামর্শ দিলেন ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী। আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস (সর্বোচ্চ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা এসএভিপি পদমর্যাদা)।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০।
  • জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
শেয়ার করুন