১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় গরু ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় দম্পতি গ্রেপ্তার

প্রকাশ:

ভোলার চরফ্যাশন উপজেলার গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে সাইদুল ইসলাম জমাদার ও তার স্ত্রী সালমা বেগমকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। গত রোববার সকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার পরদিন সোমবার সাইদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে অভিযুক্ত সালমা বেগম অসুস্থ থাকায় পুলিশি পাহারায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এরআগে ‎রোববার সকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ‎ ‎ ‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে সালমা বেগম মোবাইল ফোনে আবুল বাশারকে তার বা।

মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সালমা বেগম মোবাইল ফোনে বাশারকে তার বাড়িতে ডেকে নেন। বাবুর হাট বাজারে অবস্থানরত বাশার ফোন পেয়ে ওই বাড়িতে যান। সেখানে তাকে শরবতের সাথে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করার পর হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর অপরাধ লুকানোর চেষ্টায় বাড়ির পুকুরে খুঁটি গেড়ে মরদেহ ডুবিয়ে রাখা হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ পুকুর থেকে তার গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে।

ঘটনার নেপথ্যে থাকা কারণ নিয়ে নিহতের ছোট ভাই ইব্রাহিম জানিয়েছেন, সালমা ও তার স্বামী এলাকায় দুর্বৃত্ত হিসেবে পরিচিত। জুয়েল নামে এক ব্যক্তির সাথে তাদের একটি টাকা লেনদেন নিয়ে মামলা চলছিল। ওই মামলায় জুয়েলকে ফাঁসাতে সালমারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বাশারকে সাক্ষী হিসেবে দাঁড়াতে বলেছিল। কিন্তু বাশার মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তাকে বাড়িতে ডেকে নিয়ে স্বামী-স্ত্রী মিলে পরিকল্পিতভাবে প্রাণনাশ করেন। গত ২৭ সেপ্টেম্বর রাতে নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ওসি আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন