১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ:

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিউগিনি প্রোপার্টিজ কর্তৃপক্ষের দায়ের করা এই মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। রোববার দুপুরে তিনি এ তথ্য জানান।

এর আগে শনিবার রাতে স্টুডিওতে হামলার শিকার হন সালমান মুক্তাদির। ওইদিন রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিও ফুটেজে স্টুডিওর ভেতরে ব্যাপক ভাঙচুরের চিত্র ফুটে উঠেছে। এতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য দেখা যায়।

শেয়ার করুন