সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও নিয়োগপত্র থেকে বঞ্চিত হয়েছেন অনেক প্রার্থী। এই সংকট নিরসনে রবিবার বেলা ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে সকালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জড়ো হয়ে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন।
বিক্ষোভকারীদের দাবি, ভেরিফিকেশন প্রক্রিয়ায় যেসব প্রার্থী বাদ পড়েছেন, বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে পুনরায় পুনর্বিবেচনা করা হোক। তাদের দাবি মেনে নেওয়া না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র বিতরণ শুরু হলেও অনেক জেলায় শত শত প্রার্থী তা হাতে পাননি। শিক্ষক নিয়োগে বঞ্চিতদের দাবি, ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের বিষয়টি মানবিক ও ন্যায়সংগতভাবে পুনর্বিবেচনা করে তাদের নিয়োগের সুযোগ দেয়া হোক।





