কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মো. হাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৯২ পিস ইয়াবাসহ আটক করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের বড়াটিয়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত হাইদুল ইসলাম বড়াটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং তিনি চান্দপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাইদুল ইসলাম দীর্ঘদিন ধরেই মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে এবং তার কাছ থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ তাকে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে অভিহিত করেছে।
এ ঘটনার পর উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান জানিয়েছেন, বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা চলছে এবং গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, আটক হাইদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
কটিয়াদী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চান্দপুর ইউনিয়নের বড়াটিয়া গ্রামে অভিযান চালায়।





