১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে পরপর তিন ককটেল বিস্ফোরণ

প্রকাশ:

মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের দুটি পৃথক স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথমে জগন্নাথ হলের পূর্ব গেটের সামনে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় ওই এলাকায় থাকা কোনো ব্যক্তি আহত হননি বলে তাৎক্ষণিক জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও সহকারী প্রক্টরদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কারা এই বিস্ফোরণের সাথে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে কাজ চলছে।

প্রক্টর কার্যালয়ের নিরাপত্তাকর্মী দলের প্রধান ইউসুফ হারুন জানান, তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন। জগন্নাথ হলের সামনে যখন বিস্ফোরণ ঘটে, তখন ওই সড়ক দিয়ে কোনো গাড়ি চলাচল করছিল না। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো হলের ওপর থেকে ককটেলগুলো ছুড়ে থাকতে পারে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে বিস্ফোরণের বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, মোটরসাইকেলে করে এসে কেউ ককটেল ছুড়ে পালিয়ে গেছে। তবে তদন্তের আগে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১১টার দিকে প্রথমে জগন্নাথ হলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর টিএসসি মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় আশপাশে থাকা কেউ আহত হয়েছেন—এমন তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন