ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশ:

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) আব্দুল মাবুদ নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ৫৮ বছর বয়সী আব্দুল মাবুদ রোববার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

কারারক্ষী সাইফুল ইসলাম জানান, অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া আব্দুল মাবুদের বাবার নাম আব্দুল সোবহান। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হামিমপুর এলাকায়। তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন