ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ:

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের আয়োজনে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ১২ সেপ্টেম্বর ধামরাই উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ জলিল, ধামরাই পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট, শ্রমিক দলের সাবেক সভাপতি লোকমান হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, মোঃ খুররম চৌধুরী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন এবং ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি জনগণের দল। তিনি দাবি করেন, ফ্যাসিবাদিরা বিএনপিকে ধ্বংস করার সর্বাত্মক চেষ্টা করলেও সফল হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের রায়েই বিএনপি বারবার নির্বাচিত হয়েছে, যা প্রমাণ করে দলটি সাধারণ মানুষের আস্থাভাজন।

সমাবেশ শেষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ধামরাইয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুলিপিঠা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন