১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি, চলছে ব্যাপক প্রস্তুতি

প্রকাশ:

আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সফরকে কেন্দ্র করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে তাকে নাগরিক সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সফরের সার্বিক প্রস্তুতি ও নাগরিক সংবর্ধনার আয়োজন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে যান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতের সময় সিসিক প্রশাসক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে আবদুল কাইয়ুম চৌধুরী রাষ্ট্রপতির ১৫ সেপ্টেম্বরের সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। একই সাথে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে আয়োজিত নাগরিক সংবর্ধনার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন তিনি।

সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার সফরকে কেন্দ্র করে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন