কুবি আন্তঃবিভাগ ফুটবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ

প্রকাশ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে লোক প্রশাসন বিভাগকে ২-১ গোলে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলা বিভাগ ১-০ গোলে একাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। এই ম্যাচটি সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, উদ্বোধনের দিন খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ এড়িয়ে খেলার যে আহ্বান জানানো হয়েছিল, তারা তা সফলভাবে পালন করেছে। সবকটি ম্যাচ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকেই অভিনন্দন জানান এবং তৃতীয় স্থান অর্জনকারী বাংলা বিভাগকেও শুভেচ্ছা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, এ বছর কোনো অঘটন ছাড়াই টুর্নামেন্ট শেষ করা সম্ভব হয়েছে। এর কৃতিত্ব ঊনিশটি বিভাগের খেলোয়াড়, প্রক্টোরিয়াল টিম, ক্রীড়া পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষকদের। তিনি আরও জানান, এবার চ্যাম্পিয়ন দলের সাথে বাকি ১৮টি বিভাগের খেলোয়াড়দের নিয়ে একটি দল গঠন করা হবে। সেখান থেকে পারফরম্যান্সের ভিত্তিতে একটি বিশ্ববিদ্যালয় ফুটবল দল তৈরি করা হবে, যারা আগামী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে লোক প্রশাসন বিভাগকে ২–১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

এর আগে সকাল ১০টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে ১–০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলা বিভাগ।

শেয়ার করুন