আসিয়ান কাপের দল থেকে ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি

প্রকাশ:

আসিয়ান কাপের আসন্ন আসরকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্প থেকে ছয়জন ফুটবলারকে বাদ দিয়েছেন কোচ থমাস ডুলি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৮ জন খেলোয়াড়কে নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পের অনুশীলনে পারফরম্যান্স যাচাই-বাছাই করেই কোচ এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

বাদ পড়া ফুটবলারদের তালিকায় রয়েছেন জাতীয় দলের পরিচিত মুখ ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। এছাড়া চূড়ান্ত দলে জায়গা পাননি প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ, দেবজিৎ সরকার ও রাহুল।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, প্রাথমিক দল সংক্ষিপ্ত করার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ছয়জনকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আজকের অনুশীলনের পর আরও একজনকে বাদ দেওয়া হবে। তবে ইন্দোনেশিয়া সফরের জন্য চূড়ান্ত দলে কতজন খেলোয়াড় থাকবেন, তা এখনো নিশ্চিত করেননি কোচ।

বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে ইসা ফয়সাল দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ডুলির অধীনেই দলে ফিরেছিলেন এবং সান মারিনোর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেও ছিলেন। কাজেম শাহ ও তাজ উদ্দিনও সেই সফরে দলের সদস্য ছিলেন। এছাড়া প্রবাসী ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার ক্যাম্পে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পেলেও কোচের মন জয় করতে ব্যর্থ হয়েছেন।

শেয়ার করুন