ইউনেসকোর ডিজিটাল লার্নিং উইকে যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

প্রকাশ:

ইউনেসকোর উদ্যোগে আয়োজিত 'ডিজিটাল লার্নিং উইক'-এ অংশ নেওয়ার লক্ষ্যে ফ্রান্সের প্যারিসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি এই সফরের উদ্দেশ্যে রওনা হন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই আয়োজনটি অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা'। এই আয়োজনে শিক্ষা ও প্রযুক্তির পরিবর্তনশীল বাস্তবতা এবং বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে বিশদ আলোচনা করা হবে।

শিক্ষামন্ত্রীর আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দুটি প্ল্যানারি সেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। এসব অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হবে। সফর শেষে আগামী ১৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন