ডিএমপিতে ৮ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নতুন দায়িত্ব

প্রকাশ:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্চপদস্থ আট কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) রয়েছেন। আদেশে মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগে পদায়ন করা হয়েছে।

একইসঙ্গে পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকেও (এডিসি) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ডিবি মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিবি রমনা বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের এডিসি মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন