মোহাম্মদ হায়দার আলী (এম.এ):

বন্দরনগরী চট্টগ্রামের বোয়ালখালীতে আত্মপ্রকাশকারী দীর্ঘ ৪৩ বছরের বহুল পরিচিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন সিমস্ প্রকল্পের আয়োজনে মিডিয়া প্রতিনিধির সাথে ‘নিরাপদ অভিবাসনে মিডিয়ার ভূমিকা শীর্ষক এক কর্মশালা’ গত ২৭/৬/২৬ইং (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম-এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো: শহীদুল হক মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বশির আহম্মদ মনি (সূফি মনি)’র সঞ্চালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশ-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর ফাহমিদা-ই-জান্নাত।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মাহেন্দ্র চাকমা, চট্টগ্রাম মহিলা টিটিসি’র অধ্যক্ষ আশরিফা তানজীম, কালের কন্ঠের ব্যুরো চীফ মুস্তফা নঈম ও এডিটরস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হক জিয়া সহ চট্টগ্রামের অর্ধশতাধিক সংবাদ কর্মী সহ জেলায় অভিবাসন ইস্যুতে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ



