জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলের শীর্ষ পদ ও সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন করে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি দলটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলের বর্তমান কাঠামো অনুযায়ী, আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। এছাড়া নতুন এই কমিটিতে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতেই এই পুনর্গঠন প্রক্রিয়া চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।





