ইউরোপীয় ইউনিয়নের শ্রমবাজারে কর্মসংস্থানের হার সম্প্রতি নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে এই অঞ্চলে কর্মসংস্থানের হার রেকর্ড পর্যায়ে রেকর্ড করা হয়। ২০০৫ সাল থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেখা যায়, ইইউভুক্ত আটটি দেশ এই সময়ে তাদের ইতিহাসের সর্বোচ্চ কর্মসংস্থানের হার অর্জন করেছে। এছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইইউতে বেকারত্বের হার ২০০০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০০৫ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, ইইউর আটটি দেশও এ সময়ে নিজেদের সর্বোচ্চ কর্মসংস্থানের হার রেকর্ড করে। ইউরোপে সবচেয়ে বেশি কর্মসংস্থানের হার যেসব দেশে। দেশটির নমনীয় শ্রমবাজার এবং বিশেষ করে নারীদের মধ্যে খণ্ডকালীন কাজের ব্যাপকতা এতে ভূমিকা রেখেছে। দেশটির স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী শিল্পভিত্তি, কারিগরি ও পেশাগত শিক্ষাব্যবস্থা এবং রপ্তানিনির্ভর শিল্প কর্মসংস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইউরোপের কর্মসংস্থানে শীর্ষ ১০ দেশ
- ১. আইসল্যান্ড: ৮৫.৬ শতাংশ (শক্তিশালী শ্রমবাজার ও নারী-বয়স্কদের উচ্চ অংশগ্রহণ)।
- ২. নেদারল্যান্ডস: ৮২.৩ শতাংশ (নমনীয় শ্রমবাজার ও খণ্ডকালীন কাজের সহজলভ্যতা)।
- ৩. সুইজারল্যান্ড: ৮০.৪ শতাংশ (দক্ষ কর্মী ও উদ্ভাবননির্ভর অর্থনীতি)।
- ৪. জার্মানি: ৭৭.৬ শতাংশ (শিল্পভিত্তি ও কারিগরি শিক্ষার প্রভাব)।
- ৫. নরওয়ে: ৭৭ শতাংশ (সামাজিক নিরাপত্তা ও জ্বালানি খাতের অবদান)।
- ৬. ডেনমার্ক: ৭৬.৯ শতাংশ (নমনীয় শ্রমনীতি ও সামাজিক সুরক্ষা)।
- ৭. সুইডেন: ৭৬.২ শতাংশ (নারী-পুরুষের সমতা ও তরুণদের অংশগ্রহণ)।
- ৮. চেক প্রজাতন্ত্র: ৭৫.৬ শতাংশ (উৎপাদন শিল্পের শক্তিশালী অবস্থান)।
- ৯. হাঙ্গেরি: ৭৫.১ শতাংশ (বিদেশি বিনিয়োগ ও শ্রমবাজার সংস্কার)।
- ১০. এস্তোনিয়া: ৭৫.১ শতাংশ (ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন)।
চাকরি ও সুযোগের খবর
- আড়ং-এ সেলস অ্যাসোসিয়েট পদে ৫০০ জন নিয়োগ, শেষ তারিখ ২০ অক্টোবর।
- সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ জন কর্মী নেওয়া হবে।
- নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ছে, চালু হচ্ছে নতুন ভিসা।





