২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বনদস্যু বাম্বা বাহিনীর কবলে পাঁচ জেলে

প্রকাশ:

সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন বুড়ির দুনি এলাকায় বৃহস্পতিবার রাতে বনদস্যু বাম্বা বাহিনী পাঁচ জেলেকে অপহরণ করেছে। অপহৃতরা হলেন ইছাক আলী, মইন আলী, জলিল, নুরইসলাম এবং আবু। তাদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলায়। হস্পতিবার (৫ নভেম্বর) রাতে সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন বুড়ির দুনি এলাকা থেকে পাঁচ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বাম্বা বাহিনী। সুন্দরবনে আবারও জেলে অপহরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, মাছ ধরার সময় দস্যুরা জেলেদের জিম্মি করে তুলে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই অপহৃতদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে তারা অবগত আছেন এবং অপহৃত জেলেদের উদ্ধারে জোর অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন