চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে, যারা গণহত্যা চালিয়েছে এবং এখনো অনুশোচনা করেনি, তাদের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। ৬ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত এই মাহফিলে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হওয়া এবং যাদের ঠিকানা এখন দিল্লিতে, সেই গণহত্যাকারীদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আর পূরণ হতে দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বরের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সঠিক তালিকা ও কবরের ঠিকানার অভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী অন্তত ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এছাড়া গত ১৬-১৭ বছরে ফ্যাসিস্ট শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি নিজেও সেই গুমের শিকার হওয়ার কথা স্মরণ করে আল্লাহর রহমতে বেঁচে থাকার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফ্যাসিবাদী শক্তির পুনরাগমন ঠেকাতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। বর্তমান গার্মেন্টসের অস্থিরতার পেছনেও ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। শুধু জুলাই- আগস্টে গণঅভ্যুত্থানের সময় জাতিসংঘের হিসাব মতে ১৪০০ মানুষকে শহীদ হতে হয়েছে। এত রক্তের মধ্য দিয়ে, রক্তের সিঁড়ি নেয়ে আমরা ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছি। আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আমি এখনো জীবিত আছি।
ধর্মভিত্তিক রাজনীতির নামে ভণ্ডামির কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করে, তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামের কোনো প্রতিফলন নেই। শরীয়াহভিত্তিক আইন প্রণয়নের দাবি না জানিয়ে বরং তারা এর বিরোধিতা করে আসছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, সবাইকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেখানে বিভেদ নয় বরং জাতীয় পরিচয়ই মুখ্য। আমরা কি আবার সে ফ্যাসিস্টদের পূনঃআগমন চাই। তাহলে সে ক্ষেত্র আজ কারা তৈরি করছে। এই যে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করছে, এখানেও ফ্যাসিস্টদের হাত আছে। তাঁরা কখনো তাদের ইশতেহারে বলে নাই তারা ইসলামী শাসন চায়, তাঁরা কখনো বলে নাই তারা এই দেশে শরিয়া ভিত্তিক আইন চালু করতে চায়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বক্তারা জাতীয় ঐক্যের ওপর জোরারোপ করেন।





