ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সরকারি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।
প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্যাটাগরির ৮টি পদের জন্য দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।
নিয়োগের পদ ও শিক্ষাগত যোগ্যতা
- চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও): ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এমবিএ, সিএফএ বা সমমান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর্থিক প্রতিষ্ঠান বা পরামর্শক প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন, যার মধ্যে অন্তত ৫ বছর শীর্ষ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- অ্যাসোসিয়েট—ফান্ড অব ফান্ডস: ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। ইনভেস্টমেন্ট বা ভেঞ্চার ক্যাপিটাল খাতে ন্যূনতম ছয় বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
- এভিপি—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্যে স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রিধারী হতে হবে। ফিন্যান্স বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- এক্সিকিউটিভ—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রিধারী হতে হবে। ফিন্যান্স বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- এক্সিকিউটিভ—কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমপ্লায়েন্স বা প্রশাসন খাতে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
অন্যান্য পদের বিবরণ ও শর্তাবলি
- অফিস সহকারী: এইচএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
- ড্রাইভার: অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং সরকারি বা করপোরেট প্রতিষ্ঠানে পেশাদার চালক হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- জেনিটর: অষ্টম শ্রেণি পাস হতে হবে। যে কোনো অফিসে ক্লিনিং বা হাউসকিপিং কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি।
উল্লিখিত প্রতিটি পদের ক্ষেত্রেই শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা জিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০-এর কম থাকা গ্রহণযোগ্য নয়। কমপ্লায়েন্স, মানবসম্পদ, প্রশাসন বা লিগ্যাল অ্যাফেয়ার্সে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ক্যারিয়ার পোর্টালে গিয়ে বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশনাবলি দেখে আবেদন সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্তানুযায়ী যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
যেকোনো প্রয়োজনে [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে।
- ২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটি পাবেন, প্রজ্ঞাপন জারি।
- অফিস সহকারী: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস (জিপিএ ৫.০-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে)। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।





