২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকেই টার্গেট করা হচ্ছে, সতর্ক করলেন নাহিদ ইসলাম

প্রকাশ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও এর সাথে জড়িতদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। বুধবার দিবাগত রাত ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না, আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই আক্রান্ত করা হবে।’

তিনি আরও অভিযোগ করেন, পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি জুলাইবিরোধী কর্মকাণ্ড চালিয়ে দেশকে ক্ষতবিক্ষত করছে। তার ভাষ্যমতে, আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয় এবং দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে তারা দেশের ভেতরে নাশকতা করে সীমান্ত পাড়ি দিচ্ছে। সরকারি প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ বিরোধী শক্তির মোকাবিলা এখন নিজেদেরই করতে হবে। তিনি গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন