রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে গ্রেপ্তার করা হয়েছে ৬৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনকে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি মামলায় তিনি চার নম্বর এজহারভুক্ত আসামি। বুধবার দুপুর ২ টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় প্রপার্টিজটির পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ আশপাশের বেশ কয়েকটি স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়।
এই ঘটনায় প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মোট ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, আলোচিত এই মামলায় এখন পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়েছেন এবং তারা সবাই বর্তমানে কারাগারে রয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।





