বাংলা নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় দুই মুখ ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। জুটি হিসেবে তারা অনেক নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। এমনকি ব্যক্তিগত জীবনেও তারা সম্পর্কে জড়িয়েছেন বলে শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছিল, যদিও তারা বরাবরই এসব গুঞ্জনকে পাত্তা দেননি।
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরলেন এই জনপ্রিয় জুটি। ইমরাউল রাফাতের গল্প ও চিত্রনাট্যে নির্মিত নতুন নাটক ‘কাবিননামা’য় তাদের দেখা যাবে। নাটকটি পরিচালনাও করেছেন ইমরাউল রাফাত নিজেই। সম্প্রতি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়েছে।
‘কাবিননামা’ নাটকে ইয়াশ ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, এসএইচ মামুন, কামরুন নাহার রুমা এবং মুহিত তমালসহ আরও অনেকে।





