প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে টোকিওতে রাখা হচ্ছে না। তাকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে রাষ্ট্রদূতের এই পরিবর্তনের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলন নিয়ে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে ওই সংলাপটি অনুষ্ঠিত হয়েছিল। শনিবার রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকের কাছে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরও বলেন, রাষ্ট্রদূত পরিবর্তনের বিষয়টি জাতীয় বা আন্তর্জাতিক কোনো ইস্যু নয়, বরং এটি একটি সাধারণ প্রক্রিয়া। কখন কোন রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হবে, তা সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয়।





