পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।
আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরাম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ সময় রাত ৯টায় ৮০তম অধিবেশনের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেখানেই তিনি ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নেন।
শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে ড. খলিলুর রহমানের।





